Italy-তে একজন Student-এর মাসিক খরচ কত? বাস্তব বাজেট জানুন
Italy-তে পড়াশোনার পরিকল্পনা করার সময় প্রায় সবার প্রথম প্রশ্ন থাকে, "প্রতি মাসে আসলে কত টাকা খরচ হবে?" এর নির্দিষ্ট কোনো উত্তর নেই। কারণ খরচ নির্ভর করে আপনি কোন শহরে থাকছেন, কোথায় থাকছেন, কীভাবে জীবনযাপন করছেন এবং Scholarship পাচ্ছেন কি না। তবে একটি বাস্তবসম্মত বাজেট জানলে আগেভাগেই আর্থিক পরিকল্পনা করা সহজ হয়। কোন বিষয়গুলো খরচের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে? আপনি Milan, Rome নাকি Pavia, Turin, Padova-এর মতো শহরে থাকছেন। University Dorm নাকি Private Room-এ থাকছেন। Scholarship বা Accommodation Support পাচ্ছেন কি না। নিজে রান্না করেন নাকি নিয়মিত বাইরে খেয়ে থাকেন। আপনার ব্যক্তিগত Lifestyle। একজন Student-এর মাসিক খরচ কোথায় কোথায় হয়? 🏠 Accommodation সবচেয়ে বড় খরচ সাধারণত বাসাভাড়া। University Dorm Scholarship Accommodation Private Room Shared Apartment Room নেওয়ার আগে শুধু Rent নয়, Electricity, Gas, Water, Internet এবং Condominium Fee অন্তর্ভুক্ত আছে কি না জেনে নিন। অনেক সময় কম Rent-এর Room-এ Utility Bills আলাদা দিতে হয়, ফলে মোট খরচ বেড়ে যায়। 🍽️ Food &...